০৯:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা নদীর পূর্ব বাঁধে একাধিক ছিদ্র, পানি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল ভুঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের গারাবাড়ি এলাকার যমুনা নদীর পূর্ব নিয়ন্ত্রণ বাঁধে একাধিক ছিদ্র দেখা দিয়েছে। সোমবার রাতে বাঁধের কয়েকটি স্থানে এই ছিদ্র দেখা দেয়। তবে বাঁধের ওই ছিদ্র বন্ধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

জানা যায়, ক্রমাগত পানি বৃদ্ধির ফলে সোমবার দিবাগত রাতে উপজেলার অর্জুনা ইউনিয়নের গারাবাড়ি এলাকার যমুনা নদীর পূর্ব নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি স্থানে ছিদ্র দেখা দেয়। বাঁধে সৃষ্ট ওই ছিদ্র দিয়ে এখন বন্যার পানি প্রবেশ করছে উপজেলার বিভিন্ন স্থানে। গতকালের তুলনায় আজ মঙ্গলবার যমুনা নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলার অর্জুনা আর গাবসারা ইউনিয়নের সবকটি গ্রাম এবং নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নসহ পৌর এলাকার আংশিকসহ প্রায় শতাধিক গ্রামের মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছেন।
 
সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, গত বছর বাঁধ সংস্কারের জন্য ফেলা জিও ব্যাগের কয়েকটিস্থানে ছিদ্র দেখা দিয়েছে। বাঁধে সৃষ্ট ওই ছিদ্র বন্ধের কাজ অব্যাহত রয়েছে। সৃষ্ট ছিদ্রের কারণে বাঁধ ভাঙনের কোন শঙ্কা না থাকলেও যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে বাঁধের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি