০৯:৩৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নানী-নাতনী নিহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা রিসোর্টের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলো-ধনবাড়ী উপজেলার গোবিন্দচর গ্রামের মরিয়ম আক্তার (২০) ও উমেছা বেগম (৬০)। এরা সম্পর্কে নানী-নাতনী। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ২ জন আহত হয়েছেন। আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, বুধবার দুপুরে টাঙ্গাইলগামী একটি সিএনজি ও মধুপুর-ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি  বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে যাত্রী হিসেবে থাকা নানী-নাতনী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সিএনজি চালকসহ অন্য আরও ২ যাত্রী গুরুতর হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানান ওসি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি