০৮:২৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সাংবাদিক, ইউপি সদস্যসহ করোনায় নতুন আক্রান্ত ১১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এক সাংবাদিক, ইউপি সদস্য, শ্রমিক লীগ নেতাসহ নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ১২৪ জন করোনা ‘পজিটিভ’ ব্যক্তি শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের এক বাসিন্দা রয়েছেন। তিনি একটি জাতীয় দৈনিকের মির্জাপুর প্রতিনিধি (৩৫)। তাঁর স্ত্রী (২৫) এবং একই গ্রামের ৫০, ৩৫ ও ৩০ বছর বয়সী আরও তিনজন করোনা পজিটিভ হয়েছেন। শনাক্ত অন্যদের মধ্যে রয়েছেন মির্জাপুর সদরের ইউনিয়নপাড়া এলাকার একজন বাসিন্দা (৬০), কলেজ রোডের এক বাসিন্দা (৫০), গোড়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য (৪০), গোড়াই নাজিরপাড়া এলাকার বাসিন্দা জেলা শ্রমিক লীগের এক নেতা (৭১), তাঁর এক নাতি (১১) এবং সোহাগপুর গ্রামের এক নারী (২৩)।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১৩ জুন ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো পাঁচজনের নমুনার মধ্যে চারজনের এবং গত ১৫ জুন পাঠানো ৩৫ জনের নমুনার মধ্যে আংশিক ফলাফলে সাতজনের করোনা ‘পজিটিভ’ এসেছে। আজ সোমবার সকালে আইপিএইচ থেকে বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে।

মির্জাপুরে এ পর্যন্ত শনাক্ত ১২৪ জনের মধ্যে তিনজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৩১ জন। অন্যরা নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক বলেন, করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তি ও তাঁদের আশপাশের লোকজনের বাড়ি লকডাউন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি