০৩:৪১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বেনসন-গোল্ডলিফ 

সিগারেট বেশি দামে বিক্রি করায় বিক্রেতাকে সতর্ক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ন্যায্য মূল্য থেকে অতিরিক্ত মূল্যে বেনসন ও গোল্ডলিফ সিগারেট বিক্রির অভিযোগে কয়েকজন দোকানদারকে সতর্ক করেছে টাঙ্গাইল থানা পুলিশ। সোমবার (২২ জুন) সকাল ১১:৩০ টার দিকে টাঙ্গাইল থানা পুলিশ টাঙ্গাইল শহরের টাঙ্গাইল পার্ক বাজার সংলগ্ন ঈদগাঁ মাঠ, পুরাতন বাসস্ট্যান্ড, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট, করটিয়া সা’দত কলেজ গেট, নিরালা মোড়, রাবনা বাইপাস এলাকায় বেশ কয়েকটি দোকানে গিয়ে দোকানদারদের বেশি দামে সিগারেট বিক্রি থেকে বিরত থাকতে বলেন।

অন্যথায় পরবর্তী সময়ে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সর্তক করেন তারা।

জানা যায়, বেনসন এবং গোল্ডলিফ সিগারেট বেশি দামে বিক্রি করে আসছিলো কতিপয় অসাধু বিক্রেতা। ভোক্তারা বাজেটের পূর্ববর্তী এবং পরবর্তী সময় থেকে অভিযোগ দিয়ে আসছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকার সিগারেট বিক্রেতা দোকান মালিককে সতর্ক করে টাঙ্গাইল থানা পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি