০৯:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে বসতবাড়িতে হামলা : মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে বসতবাড়ি হামলা চালিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। রোববার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে এঘটনা ঘটে। 

অভিযোগে জানা গেছে, উপজেলার রাউৎবাড়ী গ্রামের হাবিবুর রহমান প্রতিবেশি নুরুল ইসলামের কাছ থেকে জমি ক্রয় করে সেখানেই বসবাস করছেন। কিন্তু জমি বিক্রির পরই হাবিবুরের বাড়ীর সীমানা প্রাচীর জোর দখলের চেষ্টা করে। দখল বাঁধা দিতে গিলে নুরুল ইসলাম ও তার ছেলে রাসেল তাদের প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া রোববার বিকেলে পুনরায় হাবিবুরের বাড়ির সীমানা প্রাচীর দখল ও তার স্ত্রীর উপর হামলা চালায় তারা। এসময় হাবিবুরের স্ত্রীর উপর হামলা চালায় তারা। এরআগে একাধিকবার গ্রাম্য শালিশে মিমাংসা হলেও পরবর্তিতে আবার দখলের চেষ্টা করছে। এনিয়ে গত ডিসেম্বর মাসে জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দেয় হাবিবুর রহমান।
 
হাবিবুর রহমান জানান, প্রতিনিয়ত নুরুল ইসলাম ও তার ছেলেসহ বাড়ির লোকজন আমাদের বসতবাড়িতে হামলা চালায়। হামলা করে ঘরের টিন, সীমানা প্রাচীর ভেঙে দেয়। প্রতিবাদ করতে গেলে তারা প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। গতকাল হামলা চালিয়ে স্ত্রীর হাত ভেঙে দিয়েছে। এছাড়া ময়লা আবর্জনা এনে ঘরে ছিটিয়ে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি