০৮:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ১০ ভরি সোনার গহনা ২৫  হাজার টাকা চুরি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে কালিহাতীতে বসত ঘরের টিন কেটে ১০ ভরি সোনার গহনা ও নগদ ২৫ হাজার টাকা চুরি হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নগরবাড়ী গ্রামের জয়দেব চন্দ্র মোদকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এবিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে থানায় আবেদন করেছেন ক্ষতিগ্রস্থরা। 

জয়দের মোদক বলেন প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১১ টায় ঘুমিয়ে পড়ি। ভোরে উঠে ঘরের দরজা খোলা দেখে ভয় পেয়ে যাই। পরে দেখি আলমারিতে রাখা আমার স্ত্রী ও ছেলেদের সোনার সকল গহনা এবং নগদ ২৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। দরজার পাশের টিন কেটে চোররা ঘরে ঢুকেছিল। ওরা আমার সর্বনাশ করে দিয়েছে। 

এদিকে চুরির খবর শুনে বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যান কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার এবং নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদসহ আরো অনেকে। 

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন জয়দেব মোদকের লিখিত আবেদন পাবার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এবিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সুশাসনের জন্য নাগরিক সুজনের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক তরুন ইউসুফ বলেন, চোর ডাকাতরা সব সময় সুযোগ সন্ধানী। এর উপর করোনার কারনে অনেকে কর্মহীন হচ্ছেন ও অস্বাভাবিক জীবন যাপন করছেন। বর্তমানে ও করোনা পরবর্তী সময়ে দেশে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ার সম্ভবনা রয়েছে। তাই আমাদের পুলিশ প্রশাসন ও জনগনকে আরো সচেতন সতর্ক থাকতে হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি