০৮:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে বাদিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আসামীপক্ষ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

সখীপুর উপজেলার দাড়িপাকা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায় একজন গুরুতর আহত হয়ে পরবর্তীতে মারা যান। এ নিয়ে মামলা দায়ের করা হয় সখীপুর থানায়। মামলার পর আসামীদের অনেকেই আত্মগোপন করলে বাদিপক্ষের লোকজন আসামীদের বাড়িতে আক্রমণ করে সবধরণের মালামাল লুট করে নিয়ে যায়। বাদিপক্ষের লোকজনের ভয়ে আসামীরা এখন পালিয়ে বেড়াচ্ছে। 

মামলার ১ নম্বর আসামী মাইন উদ্দিনের ছোটবোন সখীপুর উপজেলার দাড়িপাকা গ্রামের রহিমা খাতুন বৃহস্পতিবার দুপুরের দিকে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
 
সম্মেলনে লিখিত বক্তব্যে রহিমা খাতুন জানান, তাদের সঙ্গে বাদিপক্ষের লোকজনের জমি নিয়ে বিরোধ চলছি। তাদের দখলে থাকা সেই জমিতে তারা ধান রোপন করেন। গত ৫ মে ধান কাটতে গেলে একই গ্রামের হারেজ সিকদার, তার ছেলে আনোয়ার হোসেনসহ অন্তত ১২ জন দেশিয় অস্ত্র নিয়ে বাধা দেয়। এক পর্যায় উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এতে হারেজ সিকদার আহত হন। পরেরদিন তিনি হাসপাতালে মারা যান। পরে নিহতের ছেলে আনোয়ার হোসেন অপরপক্ষের মাইন উদ্দিনসহ দশজনকে আসামী করে সখীপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ গত ৮ মে তিনজনকে গ্রেপ্তার করে। 

লকডাউনের কারণে আত্মসমর্পণ করতে না পেরে বাকি আসামীরা আত্মগোপন করেন। এ সুযোগে বাদিপক্ষের লোকজন গত ১৫ মে আসামীদের প্রত্যেকের বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৮২ লাখ ৫৫ হাজার ১০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাদিপক্ষের লোকজনের আক্রমণের ভয়ে আসামীরা পালিয়ে বেড়াচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
 
এ ব্যাপারে বৃহস্পতিবার পুলিশ সুপারের কাছে অভিযোগ দেয়া হয়েছে বলেও সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে রহিমা খাতুনসহ তার আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি