০৯:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাস্ক না পরায় ১৪ জনকে জরিমানা, ড্রেজার ধ্বংস

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি আদেশ অমান্য করে মুখে মাস্ক না পড়ে হাট-বাজারগুলোতে ঘুরাফেরা করায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১০ জুন) বিকেলে ভূঞাপুর থানা মোড় ও ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ জনকে বিভিন্ন অঙ্কে ১৩৫০ টাকা জরিমানা করেন। 

অন্যদিকে মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের যমুনা নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলণের দায়ে ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন বলেন, সরকারি নির্দেশ অমান্য করে হাট-বাজারগুলোতে মুখে মাস্ক না পড়ে ঘুরাফেরা করায় ১৪জনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে। এছাড়া যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলণের দায়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি