১০:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হকের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে  উপজেলা মানবাধিকার কমিশন এ মানববন্ধনের আয়োজন করে। 

বুধবার (১০ জুন) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

উপজেলার কলিয়া গ্রামের নারী নির্যাতনকারী বিশু মিয়া বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হকের বিরুদ্ধে সম্প্রতি হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেন। একই সাথে কয়েকেটি নিউজ পোর্টালে সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রভাবিত করে মিথ্যা সংবাদ প্রচার করে। 

মানববন্ধনে সংবাদ প্রচারকারী সাংবাদিকের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি হারুন অর রশিদ, খোরশেদুন্নাহার ভূইয়া, মো.খালিদ হোসেন ও সাধারন সম্পাদক মো.শহীদুল ইসলাম প্রমূখ। 

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও হলুদ সাংবাদিকের বিচার দাবী করেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মানবাধিকার কমিশনের সহ সভাপতি আহসানুল কবীর মুকুল, আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক মোনায়েম হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক সোলায়মান কবীর, আইন সম্পাদক শাহাদত হোসেন, অর্থ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, সদস্য আবুল কালাম, মো.মানিক মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি