০৯:২৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় আক্রান্ত সাংবাদিকের স্ত্রী, প্রেসক্লাব লকডাউন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সংবাদদাতা তাইবুর রহমানের স্ত্রী পারুল আক্তার (৩০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কিছুদিন ধরে পারুল আক্তারের জ্বর, গলাব্যথা ও বমিবমি ভাবছিলো। এ কারণে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সাংবাদিক তাইবুর রহমান, স্ত্রী ও সন্তানের নমুনা দিয়ে আসেন

রোববার সকালে পাঠানো তথ্যে পরিবারের তিন জনের মধ্যে সাংবাদিকের স্ত্রী পারুল আক্তারের করোনা পজিটিভ খবর আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবহান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ওই সাংবাদিকের বাসা প্রেসক্লাব সংলগ্ন এবং প্রেসক্লাবে নিয়মিত যাতায়াত থাকায় সখীপুর প্রেসক্লাবকে আগামি ১৫ দিনের জন্য লকডাউন করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে এ লকডাউন ঘোষণা করেন।

তারা জানান, সাংবাদিকদের অধিক নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও প্রেসক্লাবের সকল সদস্যদের নমুনা পরীক্ষা করা হবে বলেও জানান তারা।

এ প্রসঙ্গে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, করোনা আক্রান্ত সাংবাদিকের বাসা প্রেসক্লাবসহ যে সকল বাসাবাড়িতে তাদের বিচরণ ছিল প্রতিটি স্থান লকডাউনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি