১১:০৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মা বাবার সাথে খড় শুকাতে গিয়ে বজ্রপাতে নবম শ্রেণী ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বজ্রপাতে নবম শ্রেণীতে পড়ুয়া মো. অনিক (১৫) নামে এক ছাত্রের মৃত্যু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ধরেরবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র ওই এলাকার মো. আইয়ুব মিয়ার ছেলে ও ধরেরবাড়ী হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।

সত্যতা নিশ্চিত করে বাঘিল ইউনিয়ন পরিষদের ধরেরবাড়ী এলাকার ইউপি সদস্য মো. আব্দুল হক বলেন, বাড়ি পাশে ধান ক্ষেতে মা বাবার সাথে অনিক তাদের স্ক্রীমের খড় শুকাচ্ছিলেন। হঠাৎ আকাশ থেকে একটি বজ্র তার উপর পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ এশা জানাজা শেষে তার বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি