০১:২৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেড় মাসেও উদ্ধার হয়নি সাবেক সেনা সদস্যের মেয়ে, চাচা গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে অপহরণের দেড় মাস অতিবাহিত হলেও অপহৃত কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। 

অপহরণে সহযোগিতা করার দায়ে মামলার আসামী অপহরণকারীর চাচা লাভলু (৪৫)কে আটক করেছে পুলিশ।বুধবার(৩ জুন) দুপুরে মধুপুর পৌর শহরের মদন গোপাল আঙ্গিণার নিজ এলাকার থেকে পুলিশ তাকে আটক করে।

জানা যায়, গত ১৬ এপ্রিল সন্ধ্যা রাতে মধুপুর পৌর শহরের মদন গোপাল আঙ্গিনা পাড়ার বাসিন্দা সাবেক সেনা সদস্যের কিশোরী মেয়েকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী লাল মিয়ার ছেলে আকাশ(১৮) নামের এক যুবক।  অনেক খোঁজাখুজির পর না পেয়ে সাবেক সেনা সদস্য বাবা বাদী হয়ে আকাশসহ তার বাবা, চাচা ও ভাইদের আসামী করে থানায় অপহরণ মামলা করেন। মামলা করার প্রায় দেড় মাস কেটে গেলেও অপহরণের কিনারা করতে পারেনি পুলিশ। অবশেষে বুধবার দুপুরে আকাশের চাচা লাভলুকে ওই মামলার আসামী হিসেবে নিজ এলাকা থেকে পুলিশ আটক করে।  

মামলার আইও এবং মধুপুর থানার উপ পরিদর্শক(এসআই) জুবাইদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে অভিযুক্ত অপহরণকারীর পরিবারের লোকজন একে অপহরণ নয় উল্লেখ করে জানান, প্রেমঘটিত বিষয়কে মিথ্যা অপহরণ বলে চালিয়ে মামলা করে তাদের হয়রাণী করা হচ্ছে।

অপহৃতের বাবা সাবেক সেনা সদস্য জানান, তার মেয়ে অপ্রাপ্ত বয়স্ক। ঘাটাইল শহীদ সালাউদ্দিন ক্যান্ট. কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী সে। তাকে মিথ্যা কথা বলে অপহরণ করে মিথ্যা প্রেমের নাটক সাজিয়েছে। এ নিয়ে মামলা করায় তাকে হুমকি ধামকি দেয়া হচ্ছে।

মামলার আইও এবং মধুপুর থানার উপ পরিদর্শক(এসআই) জুবাইদুল হক জানান, ওই কিশোরীকে উদ্ধারসহ অভিযুক্তদের আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুতই আটক করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি