০৮:৩৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে চরমপন্থীসহ ৪ অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬ | | ৪১২
, টাঙ্গাইল :

কাঁচামাল ব্যবসায়ীকে অপহরনের ঘটনায় পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির এক সদস্যসহ ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে দেলদুয়ার ও টাঙ্গাইল সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বাসাখাঁনপুর গ্রামের রফিক মিয়ার ছেলে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির সদস্য ফরিদ হোসেন (২২), বিল মাগুরাটা গ্রামের চান মিয়ার ছেলে আতিকুর রহমান (২৩), গালা গ্রামের ইদ্রিস ড্রাইভারের ছেলে ফজলু মিয়া (৩০) ও দেলদুয়ার উপজেলার কুইচতারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে পারভেজ মিয়া (৩২)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) খ. আখেরুজ্জামান মিঞা জানান, গত ১০ ডিসেম্বর রাতে মধুপুর উপজেলার সংগ্রাম শিমুল গ্রামের আ. বাছেদের ছেলে কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলামকে (২১) কালিহাতী উপজেলার আগচারান মোড় থেকে অপহরণ করে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এসময় রফিকুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে বিভিন্ন মোবাইল ফোনেও ভয় ভীতি দেখাতে থাকে।

বিষয়টি রফিকুলের পরিবার কালিহাতী থানা পুলিশকে অবহিত করলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর থেকে অপহৃত রফিকুলকে উদ্ধারসহ ৪ জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি