০৯:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বিবাহিত যুবক আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জুয়েল নামে এক বিবাহিত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

বুধবার সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের হাদিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার চা বিক্রেতা হাবিবুর রহমান হবির ছেলে। 

অপরদিকে দুপুরে উপজেলার ঝাওয়াইল নামক স্থান থেকে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় স্বামী আইয়ুব নবীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, বুধবার সকাল নয়টার দিকে জুয়েল ওই শিশুকে দোকান থেকে সদাই কিনে দেয়ার লোভ দেখিয়ে স্থানীয় হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে কৌশলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করাসহ লম্পট জুয়েলকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। টাঙ্গাইলের গোপালপুরে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় জুয়েল নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এলাকাবাসী। অপরদিকে উপজেলার ঝাওয়াইল থেকে সম্প্রতি স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় স্বামী আইয়ুব নবীকেও গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি