০২:০১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে মোটরসাইকেল সংঘর্ষে বাস চালক নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৫ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরের শ্রমিক নেতা এছহাক আলী (৪৫) আজ ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এছহাক গোপালপুর পৌরসভার পাকুয়া (নিচুনপুর) গ্রামের মৃত খোরশেদ আলীর সন্তান। তার স্ত্রীসহ ২ ছেলে, ১ মেয়ে রয়েছে।

এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় এছহাকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। তাঁর বাড়িতে শুরু হয় শোকের মাতোম।

জানা যায়, আজ সোমবার বিকেলে এছহাক আলী মোটরসাইকেল নিয়ে গোপালপুর শহরের উদ্যেশে সমেশপুর এলাকায় পৌঁছালে, অপর দিক থেকে বেপরোয়াভাবে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এছহাক মারা যান।

এঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন পোপালপুর উপজেলার মির্জাপুর উত্তর পাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (৩৫) এবং লালমনিরহাট জেলার রহমতুল্লাহর ছেলে নাজমুল হোসেন (২৫)।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রসেনজিৎ পাল জানান, বিকেলে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে, এসহাক নামক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। সে শরীরে প্রচন্ড আঘাত পেয়ে ও অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি