০৯:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় রহিমা বেগম (৫৮) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে কালিহাতী-বড়চওনা সড়কের উপজেলার পাওনাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম উপজেলা সদরের হরিপুর গ্রামের মৃত গুতু সাধুর মেয়ে ও ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের খসরু মিয়ার স্ত্রী।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত একটি ইজিবাইক কালিহাতী-বড়চওনা সড়কের উপজেলার পাওনাটা এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টরকে সাইড দিতে যায়। এ সময় ইজিবাইকের পিছনে বসে থাকা নারী মাথা বের করলে গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সড়ক দূর্ঘটনা খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি নিয়ে যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানতে পারবো।’ 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি