০৯:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে আরো ৩জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। রোববার সকালে নতুন করে আরো তিনজন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। 

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত তিনজনকে নিয়ে জেলায় এখন আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ দাঁড়ালো। নতুন আক্রান্তের তিনজন হলেন মধুপুর, ধনবাড়ি আর কালিহাতীর।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সর্বমোট পজিটিভ ৫০ (মির্জাপুর ৯, ভূঞাপুর ৭, সখিপুর ৬, দেলদুয়ার ৬, নাগরপুর ৫, গোপালপুর ৪, ধনবাড়ী ৪, সদর ৩, কালিহাতী ৩, ঘাটাইল ১, মধুপুর ২। ঘাটাইল আর মির্জাপুরে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সুস্থ ১১জনের মধ্যে রয়েছে ভূঞাপুর ৫, নাগরপুর ৩, মির্জাপুর ২, মধুপুর ১ জন। টাঙ্গাইল ২৫০ শযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মোট ভর্তি ১২জন। এর মধ্যে ভূঞাপুর ৪, মির্জাপুর ৪, নাগরপুর ২, গোপালপুর ১, সদর ১জন। ভূঞাপুর আর নাগরপুরের ২জন করে মোট ৪জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৮ জনের মধ্যে মির্জাপুর ৪, ভূঞাপুর ২, গোপালপুর ১, সদর ১। ইতোমধ্যে টাঙ্গাইল থেকে ২৪৮৬ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৫০জনের নমুনা পজিটিভ হলেও ২৩৫৫ জনের ফলাফল এসেছে নেগেটিভ আর ৮১টি ফলাফল এখনও পাওয়া যায়নি।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ৮ মে ১৮৪ টি নমুনা ঢাকায় পাঠানো হয়। এতে ১৮১জনের নমুনা ফলাফল নেগেটিভ আসলেও ৩জনের নমুনায় করোনায় পজিটিভ শনাক্ত হয়েছে। এদের একজন ধনবাড়ি, একজন মধুপুর আর একজন কালিহাতী উপজেলার বাসিন্দা বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি