০৯:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখিপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল কাদের মিয়ার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে সখীপুর উপজেলা  মুক্তিযোদ্ধা  কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

শনিবার দুপুরে সখীপুর পৌরসভা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। এ সময় তিনি তার লিখিত বক্তব্যে যোদ্ধাহত মুক্তিযোদ্ধার উপর বর্বরোচিত হামলার মূল আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। তিনি আরো বলেন ভবিষ্যতে এরকম অন্য কোন কোনো মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা যেন না ঘটে সেজন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এমও গণি, হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি হারুন আজাদ, সাধারন সম্পাদক কামরুল হাসান আজাদ।

উল্লেখ্য, গত সোমবার ৩ মে বিকেলে  প্রতিবেশী আবদুর রাজ্জাক তার লোকজন নিয়ে মুক্তিযোদ্ধা আবদুল কাদেরের স্ত্রী রহিমা পারভীনকে মারধর করে। পরে ওইদিন রাতেই হামলাকারী আবদুর রাজ্জাকসহ সাতজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের। মামলা করায় ক্ষুব্ধ হয়ে আবদুর রাজ্জাক ও তার দলবল  দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে  ৫মে বিকেলে ওই মামলার বাদী যোদ্ধাহত মুক্তিযোদ্ধা গাজী আবদুল কাদেরের উপর হামলা করে। এতে তাঁর দু হাত ও পাজরের হাড় ভেঙে যায়। এসময় বাড়ির আসবাবপত্রও ভাঙচুর করা হয়।  

পরে আহত মুক্তিযোদ্ধা আবদুল কাদেরকে  প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মঙ্গলবার রাতেই আহত আবদুল কাদেরের ছেলে কামরুল হাসান বাদী হয়ে আবদুর রাজ্জাকসহ ১০ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন। পরে  ৬ মে সকালে পুলিশ আবদুর রাজ্জাক ও তাঁর স্ত্রী মোমনাবেগমসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পরপরই তাদের জামিন দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি