০৯:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে আরো ১নারী করোনায় আক্রান্ত, ১০ বাড়ী লকডাউন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে ঢাকা ফেরত আরো এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত মেয়েটি ঢাকার গাজীপুর থেকে গোপালপুরে তার বাবার বাড়ী আসেন। এ নিয়ে গোপালপুরে দুই নারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হল। এ ঘটনায় শনিবার সকালে হাদিরা ইউনিয়নের হাদিরা পূর্বপাড়া গ্রামে রোগীর বাড়ীসহ আশেপাশের দশবাড়ী লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, আক্রান্ত শিউলি বেগম (১৮) ঢাকার গাজীপুরের শফিপুর এলাকায় তার স্বামী ওবায়দুলের সাথে থাকতেন। ওবায়দুল সেখানে একটি চাউলের দোকানে কাজ করেন। গত ১৮ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে মেয়েটি গোপালপুরে তার বাবার বাড়ী আসেন।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, খবর পেয়ে গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। শনিবার সকালে সেখান থেকে নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, আক্রান্তের বাড়ীসহ আশপাশের দশ বাড়ী লকডাউন করা হয়েছে। তাদের মাঝে সরকারি খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ পৌছে দেয়া হয়েছে। আক্রান্ত মেয়েটির শারীরিক অবস্থা অনেকটা ভালো। তাই সে আপাতত নিজ বাড়ীতে থেকেই চিকিৎসা নিবে। প্রয়োজন হলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ সময় মাইকে সচেতনামূলক প্রচারণাসহ গ্রামের সকলকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি