০৯:২৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে এবার করোনায় আক্রান্ত হলেন চিকিৎসক 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে এবার করোনায় আক্রান্ত হলেন চিকিৎসক। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। ৬ টি বাড়ি লকডাউন করেছে সদর উপজেলা প্রশাসন। আক্রান্ত ওই চিকিৎসককে জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৪ জন। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
আক্রান্ত ওই চিকিৎসকের বাড়ি জেলার ঘাটাইল উপজেলা হলেও তিনি টাঙ্গাইল শহরের কলেজ পাড়ার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
 
টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদা রায় বলেন, ‘ কয়েকদিন ধরে ওই চিকিৎসকের মাথা ও শরীরে ব্যথা এবং সেই সাথে শরীর দুর্বল ছিল। এ কারণে মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে বুধবার ঢাকায় পাঠানো হয়। পরে বৃহস্পতিবার তার নমুনার ফলাফল পজিটিভ আসে।’ 

তিনি আরও বলেন, ‘আক্রান্ত ওই চিকিৎসক সরাসরি কোন রোগী দেখেননি। তিনি করোনায় নমুনা সংগ্রহের দায়িত্বে থাকলেও কোন নমুনা সংগ্রহ করেনি। আক্রান্তের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘বুধবার জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১০৫ টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি