০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১০ ডিসেম্বর মধুপুর ধনবাড়ী মুক্ত দিবস

এস. এম শহীদ | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬ | | ২১৬৬
, টাঙ্গাইল :

আজ ১০ ডিসেম্বর মধুপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা এই দিনে বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে হটিয়ে উত্তর টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত মুক্ত করেন।

১০ ডিসেম্বর এ অঞ্চলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা পত্পত্ করে উড়তে থাকে।

১৯৭১ সালের মার্চ মাসের শুরুতেই টাঙ্গাইলে গঠিত হয় স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদ। ২৬ মার্চ থেকে গ্রামে গ্রামে সংগঠিত হয় দামাল ছেলেরা।

৩ এপ্রিল প্রথম পাক-হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের অবরোধ ভেঙ্গে টাঙ্গাইল শহরে প্রবেশ করে। ১৪ এপ্রিল মধুপুর প্রথম প্রতিরোধ যুদ্ধে পাকিস্তানীরা পিছু হটে।

১৭ এপ্রিল কালিহাতীতে সংঘটিত ঐতিহাসিক প্রতিরোধ যুদ্ধে মধুপুরসহ আশপাশের অনেক মুক্তিযোদ্ধা অংশ নেন। ৯ মাস নানা ঘটনাবহুল যুদ্ধ এ অঞ্চলে সংঘটিত হয়। শেষে ১০ ডিসেম্বর স্থানীয় মুক্তিযোদ্ধারা মধুপুরের পাক-হানাদার বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তান-সেনাসহ অসংখ্য রাজাকার আলবদরকে গ্রেফতার করে ঘাঁটিটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন।

মুক্তি বাহিনীর দখলে আসে বিপুল অস্ত্র। ফলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুহূর্তে হানাদার বাহিনী ও তার সেনাদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙ্গে যায়। তারা ঢাকার উদ্দেশ্যে পিছু হটতে বাধ্য হয়। এভাবেই ১০ ডিসেম্বর শত্র“ মুক্ত হয় উত্তর টাঙ্গাইলে ধনবাড়ী, মধুপুর, ঘাটাইল অঞ্চল।

মধুপুর পৌরসভা এবারই প্রথম দিনব্যাপি কর্মসূচিতে দিবসটি উদ্যাপন করছে।

মধুপুর অডিটরিয়াম চত্ত্বরে সকালে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, র‌্যালি, আলোকচিত্র প্রদশর্নী, চিত্রাংকন প্রতিযোগিতা, বিকালে স্বল্প দৈর্ঘ্য চলচিত্র প্রদশর্নী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মধুপুর উপজেরা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, বিশেষ অতিথি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেরা আ’লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, এ্যাড. ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, নাজমা সরকার, পৌর আ’লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কাউন্সিলের কমান্ডার পরিমল কান্তি গোস্বামী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান।

মুক্ত্যিুদ্ধের স্মৃতিচারণ করবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি