০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আজ ঘাটাইল হানাদার মুক্ত দিবস

মোঃ খাইরুল ইসলাম | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬ | | ৩২৪২
, টাঙ্গাইল :

আজ শনিবার টাঙ্গাইলের ঘাটাইল হানাদার মুক্ত দিবস।

১৯৭১ সালের এই দিন সকালে জামালপুর ও ময়মনসিংহ যৌথ বাহিনীর হাতে পরাস্ত্র হওয়া হানাদার বাহিনীর ৪০০টি গাড়ির কনভয় মধুপুরের দিকে পিছিয়ে আসতে শুরু করে।

আত্মরক্ষার তাগিদে পাকবাহিনীর ব্রিগেডিয়ার কাদের খান, ব্রিগেডিয়ার আক্তার নেওয়াজ ও লেঃ কর্ণেল সুলতান মাহমুদের কমান্ডের ৬ হাজার পাক সেনা টাঙ্গাইলের রাস্তা ধরে ঢাকার দিকে যাওয়া শুরু করে।

দুপুর ১২.০০ টায় হানাদার দলটি ঘাটাইলে বানিয়াপাড়া ব্রিজের কাছে এলে কামান্ডার হাবিবের (জাহাজ মারা হাবিব) নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ঐ কনভয়ে আক্রমন চালায়। প্রায় দেড় ঘন্টা তুমুল যুদ্ধ হয়।

মুক্তি বাহিনীর আক্রমনে বিপর্যস্ত পাকবাহিনী দক্ষিনে টাঙ্গাইলের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় যৌথ বাহিনীর তিনটি ভারতীয় মিগ-২১ ঘাটাইল ও গোপালপুরের উপর উপর্যুপুরি স্ট্র্যাফিং শুরু করে।

এক দিকে বিমান বাহিনীর হামলা অন্যদিকে মুক্তিবাহিনীর আক্রমনে হানাদার বাহিনী টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়। এসময় ঘাটাইল সম্পূর্ন ভাবে শত্রু মুক্ত হয়।

এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ডসহ বিভিন্ন সংগঠন দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি