০৯:২৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধ বালু উত্তোলনের দায়ে মির্জাপুরে ৪টি ড্রেজার ধ্বংস

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়েছে। এ সময় রানা খান নামে এক ব্যক্তির কাছ থেকে দশ হাজার টাকা জরিমানাও আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার উয়ার্শী ইউনিয়নে বংশী নদীর দেওলীপাড়া, সাফর্তা, নওগাও ও নাগরপাড়াসহ একাধিক স্থানে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।

খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে তিনটি স্পটের অবৈধ বালু উত্তোলনকারী পালিয়ে গেলেও সাফর্তা গ্রামের রানা খানকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে বালু উত্তোলনের কাজের ৪ টি ড্রেজার ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করা হয়। 

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন অভিযানের সত্যতা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি