০৯:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে বাস শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে গণপরিবহন শ্রমিকরা বিভিন্ন দাবীতে সড়ক অবরোধ করেছে। 

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় রশি টানিয়ে তারা অবরোধ করে। এতে ছোট ছোট কোন পরিবহন চলাচল করতে পারেনি। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তা অবরোধ তুলে নেয়। 

গণপরিবহন শ্রমিকরা জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ বাস চলাচল বন্ধ থাকায় বাস শ্রমিকরা বেকার হয়ে পড়ে। অন্যদিকে বাস চলাচল বন্ধ থাকার ফলে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা প্রতিদিন যাত্রী বোঝাই করে চলাচল করছে। 

বাস চালক লাবলু জানান, সরকারিভাবে এখন পর্যন্ত কোন সহায়তা পায়নি। তবে স্থানীয় সংসদ সদস্য একটি প্যাকেটে দিয়েছিলেন। যার মধ্যে চাল, ডাল ও আলু ছিল। দীর্ঘ দিন যাবৎ বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। 

গণপরিবহন শ্রমিক শরিফ জানান, সব যানবাহন চলছে। শুধু মাত্র বাস চলাচলে ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এসব কারনে বাস শ্রমিকরা বাসষ্ট্যান্ড এলাকায় রশি বেঁধে রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ আসলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি