১০:৫৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রলীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণ মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে এক স্কুলছাত্রী (১৬) অপহরণের শিকার হয়েছেন। এ ব্যাপারে বুধবার রাতে এক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে আসামী করে থানায় মামলা করেছেন ওই ছাত্রীর পিতা। অপহৃতাকে উদ্ধার করা গেলেও অভিযুক্তদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ছাত্রীটি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন ওই শিক্ষার্থী। একদিন অতিবাহিত হওয়ার পরে বুধবার রাতে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

অভিযুক্তরা হলেন, উপজেলার কচুয়া গ্রামের ব্যবসায়ী লেবু শিকদারের ছেলে রাজিব শিকদার (৩০), কালিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম তুহিন (২৫) এবং কচুয়া গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে প্রাইভেটকার চালক আরিফুল ইসলাম (২৪)।  

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ বলেন, মঙ্গলবার রাতে উপজেলার কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। বুধবার রাতে মামলা হয়েছে। ওই রাতেই মুজিব কলেজের সামনে থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছেন। তবে তাদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। 

এসআই আরো বলেন বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রীর মেডিকেল টেস্ট করা হয়েছে। এরপর টাঙ্গাইলের সখীপুর ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অপহৃতা ২২ ধারায় জবানবন্দি নেওয়া হবে। 

অপহৃতার বাবা বলেন আমার মেয়েকে ওরা উত্ত্যক্ত করতো। আমি আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি