০৯:৩৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হট লাইনে ফোন দিলেই পৌছে যাচ্ছে খাদ্য

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

হট লাইনে ফোন দিলেই পৌছে যাচ্ছে খাদ্য সামগ্রী। কল্পনা বা গল্প নয় এমনটিই হচ্ছে টাঙ্গাইলের নাগরপুরে। স্থানীয় সংসদ সদস্যর নির্দেশে উপজেলা প্রশাসনের নির্ধারিত হট লাইনে ফোন দিলেই এমন সেবা মিলছে।

করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গৃহবন্ধি হত দরিদ্রদের মাঝে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর অনুদান এবং ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে মাঠে নেমেছে নাগরপুর উপজেলা প্রশাসন।

শনিবার সকালে উপজেলার মামুদনগর, মোকনা ও পাকুটিয়া ইউনিয়নের হত দরিদ্র ও নি¤œ আয়ের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় মামুদনগর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। 

তিনি এ সময় সাংবাদিকদের জানান, আমরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে শুরু থেকেই ত্রাণ বিতরন করে আসছি। নতুন করে এখন পর্যায়ক্রমে ১২ টি ইউনিয়নে আরও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে। আজ তিনটি ইউনিয়নের ৭৫০ টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া আমাদের হট লাইন সার্ভিস চালু আছে। 

হট লাইনের ফোন কলের ভিত্তিতে প্রতিদিন প্রায় শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এ খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, আতোয়ার রহমান কোকা, সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি