০৯:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩ শতাধিক কর্মহীনের মাঝে ইউএনও'র খাদ্যসামগ্রী বিরতণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন পেশার কর্মহীন হয়ে পড়াদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক। কর্মহীনদেরে মধ্যে ট্রাক, মাইক্রো ও সিএনজি চালক এবং হকাররা রয়েছেন।

শনিবার সকালে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিনশতাধিক শ্রমজীবি মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিরতণ করা হয়। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান, ‍উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ। 

খাদ্যসহায়তা বিরতণপূর্ব সচেতনামূলক বক্তৃতায় ইউএনও আবদুল মালেক বলেন, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সারাদেশের শ্রমজীবি মানুষ আজ কর্মহীন হয়ে ঘরে রয়েছে। ঘরে থাকার এই সময়টাতে তারা যেন পরিবার নিয়ে খাদ্যাভাবে কষ্ট না করেন সেজন্য সরকার খাদ্যসহায়তা দিচ্ছে। তাই প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহির হবেন না। বিশেষ প্রয়োজনে ঘরের বাহির হলেও সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া করোনা ভাইরাসের মহামারি ঠেকানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি