০১:২২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে স্থানীয়দের উদ্যোগে লকডাউনে থাকার চেষ্টা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখাা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টাঙ্গাইলের মির্জাপুরের বিভিন্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে নিজ এলাকা লকডাউন থাকার চেষ্টা লক্ষ করা গেছে। 

গ্রাম, পাড়া, মহল্লার প্রবেশ পথে বাঁশের বেরিকেড দিয়ে এই প্রচেষ্টা চলছে। সোমবার উপজেলার সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়া, মির্জাপুর সাহাপাড়া, আন্ধরা, ঘোষপাড়া, গোড়াই ইউনিয়নের ধেরুয়াসহ  বিভিন্ স্থানে দেখা স্থানীয়রা নিজ উদ্যোগে রাস্তায় বাঁশের বেরিকেড দিয়ে তাদের এলাকা সুরক্ষার চেষ্টা চলছে। কুমারজানী পূর্বপাড়ার বাসিন্দা হারুন সরকার বলেন, পাড়ার তরুন যুবকরা পাড়ার প্রবেশ মুখে নিজ উদ্যোগে বাঁশের বেরিকেড দিয়েছে। কেউ বাজার বা বাইরে থেকে পাড়ায় ফিরলে সাবান দিয়ে হাত ধুয়ে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে প্রবেশ করার ব্যবস্থা করছের তারা।

করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরেও চলছে অঘোষিত লকডাউন। গণপরিবহন বন্ধ, রাস্তাঘাট প্রায় জনশুন্য। কর্মহীন হয়ে পড়ছে নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় এলাকা সুরক্ষার জন্য বিভিন্নভাবে চলছে স্থানীয়দের নানা প্রচেষ্টা। বিত্তবানরা খাদ্য ও সুরক্ষা সামগ্রী সহায়তা দিচ্ছে কর্মহীনদের। পৌরসভা, সড়ক ও জনপথ অফিস, তরুন যুবকদের উদ্যোগে জীবানুনাশক মিশ্রিত পানি স্প্রে চলছে বিভিন্ন এলাকায়।

পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয়দের লকডাউন থাকার চেষ্টা শুরু হয়েছে। স্থানীয়রা স্ব উদ্যেগে গ্রাম, পাড়া মহল্লার প্রবেশ পথে বাঁশের বেরিকেড দিয়ে বহিরাগত প্রবেশ এবং এলাকা থেকে বের হওয়া বন্ধের চেষ্টা করে যাচ্ছেন বলে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে। উপজেলার ধেরুয়া, বাওয়ার কুমারজানী, মির্জাপুর সাহাপাড়া, আন্ধরা, ঘোষপাড়াসহ বিভিন্ স্থানে দেখা গেছে রাস্তায় বাঁশের বেরিকেড দিয়ে এলাকা সুরক্ষার চেষ্টা চলছে।

মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে বলেন, স্থানীয়দের প্রস্তাবের প্রেক্ষীতে বিভিন্ন এলাকার প্রবেশপথে বাঁশের বেরিকেড দিয়ে এলাকা সুরক্ষার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি