০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা মোকাবেলায় গঠিত জাপার কমিটিতে টাঙ্গাইলের জয়নাল

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা মোকাবেলায় গঠিত জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটিতে এনাম জয়নাল আবেদিনকে সদস্য রাখা হয়েছে। এনাম জয়নাল আবেদীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার সিঙ্গারডাক গ্রামে।

সোমবার জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’কে প্রধান সমন্বয়কারী ও মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি’কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি করা হয়েছে। একই সাথে জেলা ও উপজেলা সমূহে সরজমিনে কাজ করার জন্য ৮টি বিভাগীয় কমিটিও গঠন করা হয়। এতে লিয়াকত হোসেন খোকা এমপিকে অতিরিক্ত মহাসচিব করে ঢাকা বিভাগীয় ৪০ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি করা হয়েছে। ঢাকা বিভাগীয় জাতীয় পার্টির কমিটির কমিটিতে পার্টির সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদনীকে সদস্য করা হয়েছে।

এ ব্যাপারে এনাম জয়নাল আবেদীনের সঙ্গে কথা হলে তিনি বলেন, পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের দলের প্রয়োজনে আমাকে যখন যেখানে যে দায়িত্ব দিবেন বিগত দিনের ন্যায় সততা ও আন্তরিকতা দিয়ে সে দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো বলে তিনি উল্লেখ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি