০৯:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বার্জাজ রোগে আক্রান্ত আরশেদ আলী বাঁচতে চায়

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

থ্রোমবাংইটিস (বার্জাজ) রোগে আক্রান্ত মো. আরশেদ আলী  (২৯) বাঁচতে চায়। দিনদিন তার শারীরিক সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। টাকার অভাবে তার চিকিৎসা থেমে আছে। ইতোমধ্যেই তার চিকিৎসায় ৫ লাখ টাকা ব্যায় হয়ে গেছে। বর্তমানে তার চিকিৎসা একেবারে বন্ধ রয়েছে। 

বার্জাজ রোগে আক্রান্ত অটোরিক্সা চালক মো. আরশেদ আলী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারই পাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক ভাসকুলার এন্ড থোরাসিক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ডাঃ শাহারিয়ার মঈনুদ্দীনসহ অন্যান্য চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে আরশেদ আলীর থ্রোমবাংইটিস (বার্জাজ) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এ সময় তার সঠিক চিকিৎসা না করতে পারলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে এমন আশষ্কাও করছেন তার পরিবারের সদস্যরা।

আরশেদ আলী জানান, ইতিমধ্যেই তিনি এ রোগের চিকিৎসা করে নিঃস্ব হয়ে গেছেন। শারীরিক দুর্বলতার কারণে অটোরিক্সাও চালাতে পারছেন না। কাজেই পরিবার-পরিজন নিয়ে দুর্বিসহ জীবন-যাপন করছেন। তিনি প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে তার চিকিৎসার জন্য সাহায্যের প্রার্থনা জানিয়েছেন।

স্থানীয় যদুনাথপুর ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ জানান, আরশেদ আলী র্দীঘদিন যাবৎ বার্জাজ রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভোগতেছে। তার সহায়-সম্ভল যা ছিল চিকিৎসা করে সব শেষ করেছে। আমি তার রোগমুক্তি ও সকলের সহযোগিতা কামনা করি।

আরশেদ আলীকে মোবাইলে সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ (পার্সোনাল)- ০১৯২৭৩৪৪৮০১ ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি