০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১ প্রবাসী ও ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাস সংক্রমন রোধে উপজেলা প্রশাসন ব্যাপক অভিযান চালাচ্ছে। হোমকোয়ারেন্টাইন অমান্য করায় এক প্রবাসী এবং গুজব ছড়িয়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড দেওয়া হয়েছে।
 
শনিবার মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে এই অর্থদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক। এসময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

উপজেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরতদের হোমকোয়ার্টোইন অমান্যের খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান শুরু করে। এসময় ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের সিঙ্গাপুর ফেরত রজব সিদ্দিকীকে হোমকোয়ারেন্টাইন অমান্যের দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। একইসাথে আরো কয়েকজন বিদেশ ফেরতকে সঠিকভাবে হোমকোয়র্টোইন পালনের নির্দেশ দওয়া হয়।

এদিকে করোনা ভাইরাস সংক্রমনের গুজব ছড়িয়ে অসাধু ব্যবসায়ীরা চড়াদামে নিত্যপণ্য বিক্রি অভিযোগে চাল ব্যবসায়ী শফিকুল ইসলাম ভূইয়াকে ১০ হাজার, পেঁয়াজ ব্যবসায়ী মামুন মিয়াকে ১০ হাজার, মনজুর হোসেন,  হুমায়ুন, নিখিল বাকালী, দিপক বাকালীকে ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, এই দুঃসময়ে যারা অধিক মুনাফার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রশাসন আরও কঠোর হবে। পাশাপাশি হোম কোয়ারেন্টেনের বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা চলছে। অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি