১০:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চালের আড়ত ও পেয়াজ বিক্রেতাকে অর্থদন্ড

করোনা : বাজার নিয়ন্ত্রনে জেলা প্রশাসকের ঝটিকা অভিযান

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাস আতঙ্কে বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

এসময় পার্কের বাজার ও ছয়আনি বাজারের তিনটি চালের আড়তদারকে ৬০ হাজার টাকা এবং তিনজন পেয়াজ বিক্রেতাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভুমি) উপমা ফারিসা।

অনৈতিকভাবে দ্রব্য মজুত করার মাধ্যমে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কোন কৃত্রিম সংকট সৃষ্টি যেন না হয় এ বিষয়ে সজাগ থাকতে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। 

বাজার মনিটরিং করার জন্য জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন এ সময়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদ উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বজলুর রশীদ এবং সিভিল সার্জনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি