১১:০৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃত্রিম সংকট তৈরির অভিযোগ

১৮ অসাধু ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে টাঙ্গাইলে ১৮জন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

টাঙ্গাইল সদরে ১৩জন ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এবং গোপালপুর উপজেলায় ৫জন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে শহরের পার্ক বাজারে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের সহযোগীতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া গোপালপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল শহরে দন্ডপ্রাপ্তদের মধ্যে নয়জন পেয়াজ ব্যবসায়ী ও একজন চাল ব্যবসায়ী। এরা হলেন- চাঁন মিয়া, আক্তার হোসেন, সোহেল মিয়া, গোবিন্দ সরকার, সবুজ মিয়া, হাসু মিয়া, আকমল হোসেন, জোয়াহের আলী, সেকান্দার হোসেন, সিদ্দিকুর রহমান, মোসলেম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন এবং আমিনুল ইসলাম । এদের মধ্যে নয়জনকে ১০ হাজার টাকা করে, তিনজনকে ৫০ হাজার ও একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গোপালপুর বাজারে ২জন পেয়াজ ব্যবসায়ী ও তিনজন চাল ব্যবসায়ী।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা  বিকাশ বিশ্বাসের নেতৃত্বে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে অসাধু ৫জন ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। এদের মধ্যে ২জন পেয়াজ ব্যবসায়ী ও ৩জন চাল ব্যবসায়ী রয়েছে।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ১৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি