১০:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ’লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন মাদক ব্যবসায়ী

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

আওয়ামীলীগ নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন এক মাদক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দাচালা গ্রামে। 

পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের মাদক ব্যবসায়ী খলিল মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫) লতিফপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম আলহাজের বাড়িতে ২শ পিস ইয়াবা রয়েছে বলে পুলিশকে গোপনে খবর দেয়। 

পরে তার কথা মতো মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ দল আওয়ামীলীগ নেতার বাড়িতে তল্লাশী চালায়। কিন্ত পুলিশ ওই বাড়ি থেকে কোন মাদক উদ্ধার করতে না পারায় খবর দাতা রুবেল সম্পর্কে পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে রুবেলকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেহ তল্লাশী করে প্যান্টের দুই পকেট থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

পুর্ব শত্রুতার জের ধরে আওয়ামীলীগ নেতাকে ফাঁসানোর জন্য রুবেল এই পরিকল্পনা করে বলে পুলিশের কাছে স্বীকার করে। তার এ পরিকল্পনায় একই গ্রামের মিজান নামে আরও এক মাদক ব্যবসায়ী রয়েছে বলেও পুলিশ সূত্র জানিয়েছেন। তবে মিজান পলাতক রয়েছে বলে জানা গেছে।   

এ ব্যাপারে মির্জাপুর থানায় রুবেল ও মিজানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মিজানকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলে উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানিয়েছেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি