০৮:৩৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে জেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান পদে ৪ জনসহ ৭৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মাহবুবুর রহমান | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬ | | ৪৩৪১
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজনসহ মোট ৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে ১৫ টি সাধারন ওয়ার্ডের সদস্য পদে ৫৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৮ জন প্রার্থী রয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক ফজলুর রহমান খান ফারুক মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন তার মনোনয়নপত্র গ্রহন করেন।

এছাড়াও চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, জেলা যুবলীগের সাবেক সভাপতি সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক শওকত রেজা এবং দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী মো. ফজলুর রহমান মল্লিক তাদের মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তাজুল ইসলাম জানান, জেলায় ১৫ টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এক নারী সহ ৫৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত ৫ টি ওয়ার্ডে ১৮ জন নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন। তবে ১৩ ও ১৪ নং ওয়ার্ডে মাত্র একজন করে প্রার্থী সাধারণ সদস্যপদে তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন বলেও তিনি জানান।

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে মোট ১৬শ’ ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে ১৫জন এবং সংরক্ষিত সদস্যপদে ৫ জন মহিলা সদস্য নির্বাচিত হবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি