১১:০১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেনারেল হাসপাতালের ৮ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। 

বুধবার দুপুরে পরিচালিত অভিযানে দন্ডপ্রাপ্তরা হলেন, নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের নুরুল আমিন খানের ছেলে সোহেল খানকে (২৪) পাঁচ দিন ও বিশ্বাস বেতকা গ্রামের কন্দকার মনজু মিয়ার ছেলে খন্দকার আলআমিন (৩০) আট দিন এবং নাগপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের কামাল পাশার ছেলে নুপুর হাসান (৩০), দেলদুয়ার উপজেলা নাল্লাপাড়া গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে মো. ইয়ামিন (৩৫), সদর উপজেলার সন্তোষ গ্রামের মৃত মাইনোদ্দিনের ছেলে  মো. আমিনুল ইসলাম (৪০), ধূলেরচর গ্রামের আ. মালেক সরকারের ছেলে মো. রাজন (৩৬), মীরের বেতকা গ্রামের মীর আব্দুল মিয়ার ছেলে মীর হাবিব (৩১), মো. আবুল কাশেম আলীর ছেলে আব্দুল বারেক (৪২) সাতদিন করে জেল দেয়া হয়েছে।

র‌্যাব-১২ সদস্যদের সহযোগিতায় জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। 

ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল দালাল চক্র সক্রিয় রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রেফতার দেখিয়ে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি