১০:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে হাম রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে হাম রুবেলা টিকাদান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। 

সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহম্মেদ, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদার, ইপিআই কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান প্রমুখ। 

ক্যাম্পেইনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াল্ড অর্গানাইজেশন নিযুক্ত জেলা কর্মকর্তা ডা.রিফাত মাহমুদ আরেফিন। ক্যাম্পেইনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রায় ৪০ লাখ বসতিপূর্ণ এ জেলায় চলতি বছরের ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত হাম রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। আসন্ন ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী জেলার মোট ৭ লাখ ৭৯ হাজার ৩৪৩ শিশুকে এ টিকা প্রদান করা হবে। এ ক্যাম্পেইনে নিযুক্ত থাকবে ১১২৪ হেলথ এ্যাসিস্টেন্ট, ৩৫১ জন সুপারভাইজার আর ৩১০৫ ভলানটিয়ার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি