০৯:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে আগুনে পুঁড়ে গেছে ৫ টি দোকান

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাংগাইলের নাগরপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ মার্চ) দিবাগত ভোররাতে উপজেলার তেবারিয়া  বাজারেএ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় প্রায় দুইঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।  

তেবারিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আদিল খান জানান, সোমবার দিবাগত ভোররাতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমি খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে ফোন করি এবং সাথে সাথে মসজিদে মাইকিং করি। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এর যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি আরো বলেন, অগ্নিকান্ডে আলীর চা’র দোকান,মুক্তারের টিভি সার্ভিসিংয়ের দোকান, কালুর ওয়ার্কসপ, তুহিনের মোবাইলের দোকান, মিজানের অটো চার্জের দোকানসহ ৫টি দোকান পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

নাগরপর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনি। আলীর চা’র দোকানের ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের  সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরুপন করা সম্ভব হয়নি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি