০৮:৪১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে অগ্নিকান্ডে ৯ দোকান ভস্মিভূত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজারে বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে অগ্নিকান্ডে ৯টি দোকান ভস্মিভূত হয়েছে। বাজারের মা-টেইলার্স বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে মুহুর্তে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।  

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ মা টেইলার্সে আগুন লাগে। বাজারে লোকজন কম থাকায় আশাপাশে ছড়িয়ে পড়ে ৯টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে, নাছিম-লালন ভাই ভাই ক্রোকারী স্টোর, আশা মিস্টান্ন ভান্ডার, আল আমিন অ্যান্ড ব্রাদার্স, আর্ট গ্যালারি, খেলা ঘর, আকবর ইলেকট্রিক, দুলাল বেডিং স্টোর, শাহিন ইলেকট্রনিক্স, সাইফুল ইলেকট্রনিক্স। 

মা-টেইলার্সের মালিক আরিফুল ইসলাম, ক্রোকারী স্টোরের মালিক গিয়াস উদ্দিন ও সাইফুল ইলেকট্রনিক্সের মালিক সাইফুল ইসলাম সহ ক্ষতিগ্রস্তরা জানায়, অগ্নিকান্ডে প্রায় তিন কোটির টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনের সংবাদ পেয়ে রাতেই ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া ও বীরতারা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি ঘটনাস্থলে উপস্থিত হন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। 

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি