০৯:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আগুনে পুঁড়ে ৫ দোকান ছাই

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার বাউশা খানপুর বাজারে বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

বাউশা খানপুর বাজার কমিটির সভাপতি আজাহার উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে একটি স্বর্ণের দোকানে আগুন লাগে। মুহুর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ ঘটনা একটি কাপড়ের দোকান, একটি মুদি দোকান ও একটি স্বর্ণের দোকানসহ মোট পাঁচটি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মো. আল-মামুন বলেন, এলাকাবাসীর খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি