১২:১১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেপ্তার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার সকালে মেয়েটির মা মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষক সুরুজ মোল্লাকে (১৩) গ্রেপ্তার করেন। সে নওগা জেলা সদরের চুনিয়াগাড়ী গ্রামের লাইবুল্লাহর ছেলে। 

ধর্ষিতা শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া বটটেকী এলাকায়।

পুলিশ জানান, ধর্ষিতা শিশুটির বাবা-মা ও ধর্ষকের বাবা-মা মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া বটটেকী এলাকার জনৈক জয়নাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। ধর্ষিতার মা গোড়াই এলাকার কমফিট কম্পোজিট নীট লি: কারখানার পোষাক শ্রমিক ও বাবা ওই এলাকায় রিক্সা চালান। ধর্ষকের বাবা লাইবুল্লাহ ও মা একই কারখানার পোষাক শ্রমিক। প্রতিদিনের ন্যায় উভয়ের বাবা-মা কাজে যান। 

বিকেলে ধর্ষিতা শিশুটি ধর্ষণকারী সুরুজ মোল্লার ঘরে টিভি দেখতে গেলে একা পেয়ে সে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি রক্তাক্ত হয়ে পড়ে। সন্ধার পর মেয়ের মা মেয়েটিকে অসুস্থ দেখে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক শিশুটি ধর্ষিত হয়েছে বলে জানান এবং উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠান। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত বুঝতে পেরে থানা পুলিশকে জানানোর পরামর্শ দেন। সোমবার সকালে মেয়েটির মা মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষক সুরুজ মোল্লাকে গ্রেপ্তার করেন। এছাড়া ধর্ষিতা শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাদেক জানিয়েছেন। 

ধর্ষক সুরুজ মোল্লাকে আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি