১১:০৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শেষ সময়ে নাগরপুরে জমে উঠেছে সিএনজি শ্রমিক নির্বাচন

মাসুদ রান, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে শেষ সময়ে জমে উঠেছে অটোরিক্সা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন। আগামী ২৮ ফেব্রুয়ারী টাঙ্গাইল জেলা অটোরিক্সা অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। 

শেষ মুহুর্তে প্রার্থীদের শুরু হয়েছে জমজমাট প্রচার ও প্রচারনা। প্রার্থীদের পোষ্টার ব্যানার ফেষ্টুনে গোটা উপজেলা ছেয়ে গেছে । সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের দাঁেড় দাঁেড় ভোট প্রার্থনা করছে। 

উপজেলার বিভিন্ন হাটবাজারে চা দোকানে ও সিএনজি ষ্টেশন গুলোতে চলছে নির্বাচনি আলোচনা। শ্রমিক নির্বাচনকে ঘিড়ে বিভিন্ন রাজনৈতিক দলে  চলছে হিসাব নিকাশ । সুধীমহলেও কৌতুহলের কমতি নেই। এবার টাঙ্গাইল জেলা অটোরিক্সা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখায় মোট ভোটার ৯শ ৩৯ জন। 

এবারের শ্রমিক নির্বাচনে সভাপতি প্রার্থী  ৩ জন, সাধারন সম্পাদক প্রার্থী ৪ জনসহ মোট ৪৭ জন বিভিন্ন পদে লড়ছে।  

সভাপতি প্রার্থী হলেন সাইদুর রহমান সোহাগ, রফি আহম্মেদ রফিক, মো. আক্তারুজ্জান পলাশ। সাধারণসম্পাদক প্রার্থী হলেন, মো. তারামিয়া, মো. বাদশামিয়া, মো. ঠান্ডুমিয়া ও মো. শাহিনুর রহমান শাহিন। 
সাইদুর রহমান সোহাগ বলেন, একটা সময় যখন শ্রমিকদের পাশে কেউ ছিলনা তখন আমি শ্রমিকদের কল্যানে কাজ করেছি এবং সুখে দুখে তাদের পাশে থেকেছি। দীর্ঘদিন পর নির্বাচনের ব্যবস্থা করেছি তাই শ্রমিকরা আমাকেই বিজয়ী করবে।  

রফি আহাম্মেদ রফিক বলেন , আমি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম এবং তিল তিল করে নাগরপুরে এ সংগঠন দাঁড় করিয়েছি তাই শ্রমিকরা আমাকেই ভোট দিয়ে আবার সভাপতি নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবেন।

আক্তারুজ্জামান পলাশ বলেন, পূর্বে আমি সভাপতি ছিলাম তখন শ্রমিকদের জন্য অনেক কাজ করেছি। তাই তারা আমার কাজের মূল্যায়ন করে এবারের নির্বাচনে শ্রমিকরা আমাকেই ভোট দিবেন।

টাঙ্গাইল জেলা অটোরিক্সা অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার মো. আমিনুর রহমান আমিন জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ন ভোট গ্রহন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি