০৯:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পিতা হত্যার দায়ে পুত্রসহ ৪ জনের মৃত্যুদন্ড

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধ আব্দুল আওয়াল (৭০) হত্যা মামলায় ছেলেসহ ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 

বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ জানান, রোববার (২৩ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা দায়রা ও জজ ২য় আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। এছাড়া প্রতি আসামীকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামের নিহতের ছেলে আসাদুজ্জামান মিয়া (৪২), নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে লুকিম উদ্দিন (৪০), একই গ্রামের জসিম মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪০) এবং মীর কুটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫)। দন্ডপ্রাপ্ত আসামী সকলেই পলাতক রয়েছেন।

মামলার বিবরনে জানা যায়, আব্দুল আওয়াল মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামে একাই বসবাস করতেন। বিগত ২০১৩ সালের (১জুলাই) রাত ১ টার দিকে খুন হন আব্দুল আওয়াল। পরবর্তীতে ওই বছরের (১ আগস্ট) পুলিশ বাদি হয়ে নিহতের ছেলেসহ ৫ জনের নামে মামলা দায়ের করেন। 

মামলার পরই দুইজন আসামী পলাতক থাকেন। অপরতিকে দুই আসামী জামিনে আসার পর থেকেও তারা পলাতক রয়েছেন। মামলা অপর আসামীকে চার্জশীট থেকে বাদ দেয়া হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি