০৯:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে লেগুনা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে লেগুনা-কাভার্ডভ্যান সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা মির্জাপু‌রের নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিল বলে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

শনিবার ( ২২ ফেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের উপ‌জেলার সোহাগপাড়া জুই-যুথী পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।  এঘটনায় কমপ‌ক্ষে ৬জন  আহত হ‌য়ে‌ছে। 

আহত‌দের কুমুদিনী হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। নিহতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার গবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই এলাকার অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস (২৫), টাঙ্গাইলের গোপালপুর থানার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭), রংপুর জেলার রাশেদা বেগম। 

গোড়াই হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ম‌নিরুজ্জামান বলেন, ভো‌রের দি‌কে গোড়াই থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা জুই যুথী ফি‌লিং স্টেশ‌নে প্রবে‌শের সময় অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লে দুইজন নিহত হয়। এঘটনায় বেশ ক‌য়েকজন আহত হয়। 

আহত‌দের উদ্ধার ক‌রে কুমু‌দিনী হাসপাতা‌লে ভর্তি করা হয়। প‌রে সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দি‌কে আ‌রো দুইজন নিহত হয়। তি‌নি আ‌রো জানান, ঘটনার পরই ঘাতক কাভার্ডভ্যানটি পা‌লি‌য়ে যায়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি