১১:০৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে প্রাইভেটকারসহ ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসীর খানুরবাড়ি ঘাট এলাকা থেকে ৯শ ৭০পিচ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ট্রাফিক সার্জেন্ট মো. অলিদ বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ফেন্সিডিল বহনকারী একটি প্রাইভেটকারের (রাজ মেট্রো-ভ-০২-০০২৮) চালককে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বরে সিগন্যাল দেয়া হয়। এসময় চালক সিগনাল অমান্য করে গাড়িটি চত্ত্বর ঘুরিয়ে দ্রুত ভূঞাপুরের দিকে যেতে থাকে। 

পরে তার পিছু নিলে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট সংলগ্ন সিরাজকান্দি বাজারে ওই প্রাইভেটকারের চালক ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিয়ে গোবিন্দাসীর খানুরবাড়ি যমুনা নদীর তীরে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রাইভেটকার আটক করা গেলেও চালক পালিয়ে যায়। আটককৃত প্রাইভেটকারে ৯৭০ পিচ ও ৩পিচ ফেন্সিডিলের খালি বোতল পাওয়া যায়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বরে প্রাইভেটকারকে সিগনাল দেয়ার পরও তা অমান্য করে চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোবিন্দাসী খানুরবাড়ি ঘাট থেকে আটক করা হয়। কিন্তু তার আগে ফেন্সিডিল বহনকারী প্রাইভেটকারের চালক পালিয়ে যায়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি