০২:৩৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

মধুপুরে হাসেন আলী (৮৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হাসেন আলী উপজেলার বেরীবাইদ ইউনিয়নের বেরীবাইদ গ্রামের মৃত মানিক মন্ডলের ছেলে। ধর্ষিতা শিশুটি পার্শ্ববর্তী এক দিন মজুরের সন্তান। 

এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক হাসেন আলীকে আটক করে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। ধর্ষিতা শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া, সন্দীপ সিমসাং ও ফারুক আহমেদসহ এলাকাবাসী জানান, রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী ছুটির পর সহপাঠীদের সাথে বাড়ী ফিরছিল। পথিমধ্যে চিপ্সের লোভ দেখিয়ে হাসেন আলী শিশুটিকে রাস্তার ধারেই তার নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির ধস্তাধস্তিতে মুখের গামছার বাধন খুলে গেলে শিশুটির ডাক-চিৎকারসহ কান্নার শব্দে পাশের বাড়ির লোকজন দৌঁড়ে এসে শিশুটিকে উদ্ধার করে। 

এ সময় ধর্ষক হাসেন আলীকে আটক করে রাখে এবং মধুপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

বেরীবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিংকন চাম্বুগং ঘটনার সত্যতা স্বীকার করে বলেন শিশুটি বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিক্ষার্থী। আমি এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই ও বিচার চাই। 

বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন জানান, আমি এ ন্যাক্কারজনক ঘটনার কথা শুনামাত্রই আইন প্রয়োগকারী সংস্থাকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, সোমবার শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা গ্রহণ করাসহ অভিযুক্ত হাসেন আলীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি