০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে আবহমান গ্রামীণ সংস্কৃতির ঐতিহাসিক বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলার দামপাড়া ও আকাশী গ্রামের মাঝখানে খোলা মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। মধুপুর উপজেলার আকাশী বঙ্গবন্ধু ক্লাব বার্ষিক দ্বাদশতম এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ।

আ’লীগের প্রেসিডিয়ামের সদস্য কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন।

এতে অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারি কাদিরি, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, পৌর মেয়র মাসুদ পারভেজ,আ’লীগ নেতা সিদ্দিক হোসেন খান, মিডিয়া পার্টনার গাজী টিভির প্রতিনিধি ড. বায়োজিদ মোড়ল ,ওয়ালটনের পরিচালক এস.এম জাহিদ হাসান,প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, ঘোড়া দৌড় আবহমান বাংলার একটি লোকজ সংস্কৃতি। এটি নির্মল আনন্দের উৎস। একে ঘিরে এলাকায় যে উৎসবের আমেজ সৃষ্টি হয় তা অন্যকিছুতে পাওয়া যাবে না। এ সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে।

উল্লিখিত বিশাল ময়দানের চারপাশে অবস্থান করা অসংখ্য নারী, পুরুষ, শিশু এ ঘোড় দৌড় প্রতিযোগীতা উপভোগ করেন। আয়োজকরা জানান,এলাকার জনমনে নির্মল বিনোদন এবং বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির পুনরুদ্ধারই এ আয়োজনের মূল লক্ষ্যে।  

১১ বছর আগে চালু করা এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা এখন এ এলাকায় সমাদৃত সর্বজনীন অনুষ্ঠান। এবারও টাঙ্গাইল জেলা ছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক ঘোড় সওয়ারী ঘোড়া নিয়ে অংশ নিয়েছিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি