০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

“লৌহজং নদী উদ্ধারে, আমরা আজ এক কাতারে”

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬ | | ২৭০৩
, টাঙ্গাইল :

প্রযুক্তির বিশ্বায়নে সামাজিক আন্দোলনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দেশব্যাপি আলোড়ন সৃষ্টি করেছে লৌহজং নদী উদ্ধার কার্যক্রম।

লৌহজং নদী উদ্ধারে জেলা প্রশাসনের নানা কার্যক্রমের চিত্র যে আজ শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রচারনার শীর্ষে তা নয়, এখন এটি যেন বাস্তবায়নের অনেকটাই দ্বারপ্রান্তে।

সামাজিক আন্দোলনের ইস্যু হিসেবে টাঙ্গাইল জেলা প্রশাসনের প্রযোজনায় নির্মিত “লৌহজং নদী উদ্ধারে, আমরা আজ এক কাতারে” শিরোনামের ভিডিওটি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিসি টাঙ্গাইল আইডিতে প্রকাশিত হওয়ার মাত্র কয়েক ঘন্টায় সহস্রাধিকবার প্রদর্শিত হয় এবং ৯৯ টি শেয়ার হয়।

তবে এই পরিসংখ্যান শুধু মাত্র ফেসবুকের একটি আইডির। ধারনা করা হচ্ছে ভিডিওটি প্রায় পাঁচ শতাধিক এর বেশি শেয়ার হয়েছে খুবই অল্প সময়েই। সেই সাথে প্রশংসিতও হয়েছে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন এর ব্যতিক্রমী এই উদ্যেগটি।

যা এই আন্দোলনের পক্ষে সাধারন মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনের ইঙ্গিত বলে ধারনা করা হচ্ছে। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে গনজোয়ারও তৈরি হচ্ছে।

আগামী ২৯ নভেম্বর টাঙ্গাইলবাসীর জীবনে একটি স্মৃতিময় দিন হিসেবে গণ্য হতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন যেন বাস্তবায়নের খুব কাছাকাছি, এমনটাই মনে করছেন টাঙ্গাইলবাসী।

এছাড়া সামাজিক আন্দোলনকে কিভাবে সফল ও সুন্দর করে জনসমর্থন বাড়ানো যায় তার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এই ভিডিওটি এমনটিই ধারনা সংশ্লিষ্টদের।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি