১০:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

'কালিহাতীতে শেখ রাসেল জাতীয় কিশোর পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শিল্পপতি মোঃ জাফর আলী খানের উদ্যোগে অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার গোলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও আমেরিকা প্রবাসী হাসান তারেক খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী কাজী আবদুল সালাম।

পাইকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ নূরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্যবসায়ী মো. মোনায়েম হোসেন ও মিজানুর রহমান খান প্রমুখ।

উল্লেখ্য, মো. জাফর আলী খান গত ৫ বছর যাবৎ অসহায় ব্যক্তিদের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য ও বস্ত্র দান করে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার পাইকড়া ইউনিয়নে ৫০০ কম্বল ও ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, চিনি, লবণ ও ভোজ্য তেল বিতরণ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি