১০:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জনতার হাতে ছদ্দবেশী পাগল আটক!

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা গ্রামে বুধবার দুপুরে প্রতারণা করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে এক ছদ্দবেশী পাগল।

আটককৃত ছদ্দবেশী পাগল রংপুর জেলার পীরগাছা উপজেলার পশ্চিম বামনীকুন্ডা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৬৫)।

প্রতারণার শিকার দক্ষিণ বেতডোবা গ্রামের গৃহবধূ কামরুন নাহার জানান, বুধবার দুপুরে পাগল বেশি এক লোক বাড়ির গেটে এসে দশটি টাকা চাচ্ছে পরে আমার ছেলেকে বলছি ঐ পাগলকে তুমি দশটি টাকা দিয়ে স্কুলে চলে যাও কিন্তু পাগল আমাকে ডেকে বলতেছে আমি তোর হাত দিয়ে টাকা নিতে চেয়েছিলাম তুই ভুল করছিস তোর টাকা নিব না। 

পরে কোরআনের অনেক আয়াত শুনিয়ে ভয়-ভীতি দেখিয়ে এক চিমটি মাটি তুলে সেই মাটি খেতে বলে এবং কাউকে বলতে নিষেধ করে। পরে সেই মাটি খেয়ে দেখি মাটি মিষ্টি লাগে, এতে করে আমার বিশ্বাস চলে আসে তাতে আরও ভয় দেখায় এবং বলে এ ভুলের কারণে জান্নাতে যেতে পারবি না, তার কথা না শুনলে ২১ দিনের ভিতরে আমার স্বামীর এবং ছেলের গলা দিয়ে রক্ত বের হবে বলে আবারও ভয় দেখিয়ে আমার সকল সোনা-গহনা কোরআন শরীফের ভিতরে নিয়ে আজমীর শরীফ যেতে বলে। 

গেলে ওইখান থেকে একটি গায়েবি পাথর দিবে সেটি নিয়ে আমল করলে নাকি আমার সকল ভুল-গুনাহ মাফ হয়ে যাবে। না যেতে পারলে তার কাছে দিতে বলে। পরে আমি বিশ্বাস করে সোনার গহনা কোরআন শরীফের ভিতরে দিয়ে কোরআন শরীফ তার কাছে দিয়ে দিই। পরে ঐ লোক বলে আমি কোন দিকে চলে যাব সেটি দেখবি না তাহলে কিন্তু আমাকে পাবি না এবং তোর ক্ষতি হয়ে যাবে। এই কথা বলে দৌড়ে পালানোর চেষ্টা করে, পরে আমার সন্দেহ হয় এবং আমি চিৎকার করি। পরে আমার চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে গিয়ে ওই পাগলকে ধরে পুলিশে দিয়ে দেয়।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি